সংগৃহীত ছবি
সারাদেশ

গৌরনদীতে এসআইসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত বোমা অপসারণ করতে গিয়ে পুলিশের দুই সদস্যসহ ৩ জন আহত হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গৌরনদী উপজেলার বড় কসবা এলাকার মৃত রাজু হাওলাদারের ছেলে মাসুম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাসুম হাওলাদার (৪০), গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. মিজান। তাদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দুই পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ হাসপাতালে ও মাসুম হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলা

বরিশালের পুলিশ সুপার মো ওয়াহেদুল ইসলাম বলেন, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদারের বাড়ির বাথরুমে ব্যাগভর্তি বোমা রেখে যায় কে বা কারা। মঙ্গলবার সকালে গৃহকর্তা মাসুম হাওলাদার বাথরুমে গিয়ে ব্যাগ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বোমা অপসারণের কাজ শুরু করেন।

ব্যাগভর্তি ৬-৭টি বোমা উদ্ধার করে পানির বালতিতে রাখতে গেলে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়ে বালতি উড়ে যায়। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার মারাত্মকভাবে জখম হন।

আরও পড়ুন: বাস চাপায় নিহত ১

খবর পেয়ে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমায় মোড়ানো লাল কালো টেপ, জারের কাঠি, লোহার পাতসহ বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা