বাণিজ্য

পুঁজিবাজার সংক্রান্ত ৩১ ফেসবুক পেজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৩১টি ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য আইডিগুলোও পর্যবেক্ষণাধীন রয়েছে। পর্যায়ক্রমে গুজব সৃষ্টিকারী আইডিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএসইসি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির প্রতিনিধিদের মধ্যে ‘সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে শেয়ারবাজারে গুজব সৃষ্টি প্রতিরোধ’ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।

সভায় উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) তারেক এম বরকতউল্লাহ প্রমুখ।

অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ আরও জানান, বিএসইসির গঠন করা তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এই ফেসবুক পেজগুলো বন্ধ করা হয়েছে। ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজার নিয়ে গুজব রটনাকারী ব্যক্তিদের চিহ্নিত করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চলতি বছরের ২৪ মে বিএসইসির পরিচালক রাজিব আহমেদের নেতৃত্বে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধিদের সমন্বয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে ডিএসই ইনভেস্টরস ক্লাব, উই ওয়ান্ট টু বি গেইনার, দ্য থার্ড আই, শেয়ারবাজার- ডিএসই ইনভেস্টরস ক্লাব, পাবলিক বিজনেস ক্লাব, শেয়ার মার্কেট সুপারস্টার গ্রুপ, দ্য লয়াল ক্লাব, শেয়ার বাজারে আড্ডা, রাকিব প্রফিট অ্যান্ড জয়, শেয়ারবাজার জিন্দাবাদ, স্টক মার্কেট টুডে, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী জোট, রকস্টার ক্লাব, রয়্যাল কিং মানি মেকারস, বাদশা জোন ইত্যাদি ফেসবুকভিত্তিক গ্রুপ গুজব ছড়িয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন সিকিউরিটিজের বাজারমূল্যকে কৃত্রিমভাবে প্রভাবিত করছে বলে উঠে এসেছিল। এর পরিপ্রেক্ষিতে বিটিআরসির প্রতিনিধিরা এই ধরনের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তির আইডি নিষ্ক্রিয়করণের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে তা আরও কার্যকর ও সমন্বিতভাবে করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করতে পুঁজিবাজারের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ে যে আস্থা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহারে করে গুজব সৃষ্টি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন তা নস্যাৎ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।

তিনি পুঁজিবাজার সংক্রান্ত সিদ্ধান্ত/বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আলোচনা, পরামর্শ ও সমন্বয় সংক্রান্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপালন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ মোতাবেক শাস্তির বিধান সংক্রান্ত কমিশনের আদেশ পরিপালন ও সংশ্লিষ্ট সকলকে উক্ত সর্তকতা অবলম্বনের অনুরোধ জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা