ফাইল ফটো
জাতীয়

ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে অবহিত করা হয়েছে।

উদ্ধারকারীদের বরাতে তিনি বলেন, কারওয়ান বাজার প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় ওই যুবক প্রতিহিত করেন। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেন। পরে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী রাকিব হোসেন বলেন, ওই যুবক রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা