জাতীয়

আগামী ২৩ এপ্রিল ঢাকা আসবে প্রথম মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার অভ্যন্তরে উত্তরা-মতিঝিল-কমলাপুর লাইনে চলাচলকারী মেট্রোরেলের প্রথম ট্রেনসেটটি জাপানের কোবে বন্দর থেকে সমুদ্র পথে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ২৩ এপ্রিল ট্রেনটি ঢাকায় মেট্রোরেলের ডিপোতে এসে পৌঁছতে পারে বলে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা। উত্তরা-মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইনে (এমআরটি-৬) চলাচল করবে ট্রেনটি।

বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে ডিএমটিসিএলের একটি বিশেষজ্ঞ দল জাপানে গিয়ে ট্রেনগুলো পরীক্ষা-নিরিক্ষার কাজ সম্পন্ন করার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বিকল্প পন্থা হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে ট্রেনগুলো পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত কোম্পানিটি।

ডিএমটিসিএলের পক্ষে ট্রেনগুলো পরিদর্শন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। পরিদর্শন কার্যক্রম ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করেন ডিএমটিসিএলের কর্মকর্তারা।

মেট্রোরেল কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত একটি মেট্রোরেলের ট্রেন বাংলাদেশে আনার আগে ৫ ধরনের পরীক্ষা করতে হয়। আর দেশে আনার পর আরও ১৪ ধরনের পরীক্ষা করতে হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে আনার পর সব পরীক্ষা করা হবে। এরপর শুরু হবে ট্রায়াল রান।

অন্তত ৬ মাস ট্রায়াল রান করার পর যাত্রী পরিবহন শুরু হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোও দেশে আসবে। দ্বিতীয় ট্রেনসেট জাপান থেকে ১৫ এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে। সেটি ঢাকায় পৌঁছতে পারে ১৬ জুন। আর তৃতীয় ট্রেন ১৩ জুন রওনা হয়ে ১৩ আগস্ট পৌঁছতে পারে।

ট্রেনগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ট্রায়াল রান দ্রুত শুরুর কথা জানিয়েছেন এমআরটি লাইন-৬ কর্তৃপক্ষ।

এমআরটি লাইন-৬-এর জন্য সব মিলিয়ে ২৪ সেট ট্রেন কেনা হচ্ছে। ট্রেনগুলো প্রস্তুতকারী হচ্ছে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিৎসুবিশি। সব মিলিয়ে ২৪ সেট ট্রেনের দাম ৩ হাজার ২০৮ কোটি ৪২ লাখ টাকা। শুল্ক ও ভ্যাট মিলিয়ে এসব ট্রেন বাংলাদেশে এসে পেৌঁছাতে খরচ হবে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

ট্রেনগুলোতে ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দু’পাশে থাকবে ৪টি করে দরজা।

জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা-সংবলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্টকার্ড টিকেটিং ব্যবস্থা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা