সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হানিফ ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হানিফ ফ্লাইওভারের ঢালে চানখারপুল এলাকায় এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় ওই মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত তাকে ঘোষণা করেন।

এই ঘটনায় ঘাতক পিকআপ চালক মামুনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে বিস্ফোরণ, দগ্ধ ৪

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল বলেন, সোমবার মধ‍্য রাতের দিকে হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে পিকআপ ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই মোটরসাইকেল চালক। পরে খবর পেয়ে পথচারীদের সহায়তায় আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই। এই ঘটনায় ঘাতক পিকআপচালক মামুনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা