ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লির সাথে স্থিতিশীল সম্পর্ক চায় বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক: বিগত কয়েক বছর ধরে সীমান্তে সেনা সদস্যদের মাঝে সংঘর্ষকে কেন্দ্র করে দুই প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

আরও পড়ুন: বেলারুশে প্রবেশ করেছে ওয়াগনার

তবে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনা নিরসন করে একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং উই।

শুক্রবার (১৪ জুলাই) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ান সম্মেলনে যোগ দেন ভারত-চীনসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা।

এই সম্মেলনের বিরতির ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ওয়াং উই।

আরও পড়ুন: সৌদিতে নিহত ৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

বৈঠকে ওয়াং উই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, দুই দেশের মধ্যে সন্দেহমূলক সম্পর্কের বদলে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এমনটি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যার বেশিরভাগই অচিহ্নিত। এই সীমান্ত নিয়ে ১৯৬২ সালে স্বল্পকালীন এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল দুই দেশ।

তবে ১৯৯০ সাল থেকে তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উষ্ণ হতে থাকে। বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহৎ বাণিজ্য সহায়ক দেশ হলো চীন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছয় মাসে ৩৭৭ বন্দুক হামলা

কিন্তু ২০২০ সালে দুই দেশের সেনা সদস্যরা আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ওই বছর সীমান্ত সংঘর্ষে ভারতের ২০ ও চীনের ৪ সেনা নিহত হন।

ওই ঘটনার পর সামরিক ও শীর্ষ পর্যায়ের বৈঠকের পর উত্তেজনা প্রশমিত হয়। তবে ভারতীয়রা বিষয়টিকে ভালো চোখে দেখেনি। তারা চীনের বিভিন্ন প্রযুক্তি ও পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বর্ষণ-বন্যায় নিহত ৭

এছাড়া সেনাদের মধ্যে সংঘর্ষের পর ভারত-চীন উভয়েই অবস্থান শক্ত করতে সীমান্তে ভারী যান ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে।

যদিও চীন দাবি করে আসছে পরিস্থিতি এখন শান্ত। তবে নয়াদিল্লি এখনো বলে থাকে, চীন সীমান্তে উচ্চ ঝুঁকি বিরাজমান রয়েছে। সূত্র: রয়টার্স

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা