আন্তর্জাতিক
গাধা (বাইডেন) ২৬৪, হাতি (ট্রাম্প) ২১৪

অবশেষে হোয়াইট হাউসের বাসিন্দা হচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হচ্ছেন এই ডেমোক্র্যাট প্রার্থী। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ট্রাম্প যুগের অবসান ঘটতে যাচ্ছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উইসকনসিন ও মিশিগান অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন বাইডেন। এর মাধ্যমে উইসকনসিন থেকে ১০টি এবং মিশিগান ১৬টিসহ মোট ২৬টি ইলেকটোরাল কলেজ ভোট যোগ হচ্ছে তার ঝুলিতে। সব মিলিয়ে তার প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা হচ্ছে ২৬৪টি। হোয়াইট হাউসে ঢোকার জন্য তার আর মাত্র ৬টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট।

গত নির্বাচনে এই দুই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই দুই অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই দুই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই। গত নির্বাচনে জেতা উইসকনসিন ও অ্যারিজোনাতেও হেরেছেন ট্রাম্প। প্রায় দুই যুগ পর রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনায় ডেমোক্র্যাটদের প্রথম জয় এনে দিলেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

এদিকে আরও পাঁচটি অঙ্গরাজ্যের মোট ৪০টি ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল এখনও বাকি রয়েছে। সেগুলো হলো- জর্জিয়া ১৬টি, আলাস্কা ৩টি, নেভাদা ৬টি, নর্থ ক্যারোলাইনা ১৫টি এবং পেনসিলভেনিয়া ২০টি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা