ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডব্লিউএইচও যে পদ্ধতিতে চিকিৎসা দিতে বলছে, আমরা সেভাবেই চিকিৎসা দিচ্ছি। অধিকাংশ মৃত্যুর কারণ হলো চিকিৎসা নিতে দেরি হচ্ছে। আমরা অনুরোধ করছি জ্বর হলেই আপনারা ডেঙ্গু পরীক্ষা করান।

তিনি বলেন, সঠিক মানের ও পরিমাণের ওষুধ দিয়ে স্প্রে করতে হবে। শুধু ঢাকায় মশা নিধনে মনোযোগ দিলে হবে না। সব সিটি কর্পোরেশন ও জেলা-উপজেলায় কার্যক্রম বাড়াতে হবে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধি করে নিজেদের রক্ষা করতে হবে।

আরও পড়ুন : আজ বায়ুদূষণে ঢাকা নবম

সোমবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহিদ মালেকের কাছে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত। এ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা যে পর্যন্ত না কমবে সে পর্যন্ত ডেঙ্গুরোগী কমবে না এবং মৃত্যুও কমবে না। মশা একবার উড়ে গেলে তো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লার্ভা পর্যায়ে মশাকে ধ্বংস করতে পারলে আগামীতে ডেঙ্গু কম থাকবে।

তিনি বলেন, শুধু যে মৌসুমে ডেঙ্গু দেখা দিচ্ছে, তখনই কেবল স্প্রে করলাম, সারাবছর স্প্রে করলাম না, তাতে কাজ হবে না। সেজন্য সারাবছর কাজ করতে হবে। যে ওষুধ দেওয়া হচ্ছে, সেটা সঠিক মান ও পরিমাণের হতে হবে, যাতে ওষুধগুলো কার্যকর হয়ে মশা মারা যাবে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

জাহিদ মালেক বলেন, আমাদের যতটুকু দায়িত্ব আছে আমরা সেটি পালন করে যাচ্ছি। যেখানে ডাক্তার লাগবে সেখানে ডাক্তার দিচ্ছি, নার্স দিচ্ছি। যেখানে মশা বেশি সেখানেও কাজ করা হচ্ছে। তবে মূল অ্যাকশন সিটি কর্পোরেশনকেই নিতে হবে। আমরা সেই উদ্যোগ দেখতে চাই। সারাবছর ভালো মানের সঠিক পরিমাণ ওষুধ স্প্রে করা প্রয়োজন বলে মনে করি।

তিনি বলেন, আমরা চীন সরকার, তাদের প্রতিনিধি এবং সিনোভ্যাকের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের ২০ হাজার কিট দিয়েছে। আপনারা জানেন যে চায়না সরকার আমাদের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। করোনার সময় চীন থেকে সিনোভ্যাকের বেশ কিছু ভ্যাকসিন আমরা পেয়েছিলাম। এছাড়া ফেস মাস্কসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র পেয়েছি। তাদের দেশে যখন প্রথম দিকে করোনা আক্রান্ত হয়, তখন আমরাও তাদের অনেক জিনিসপত্র পাঠিয়েছিলাম। চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন : হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি বছরই আমাদের দেশে ডেঙ্গু দেখা দেয়। গত বছর ডেঙ্গু কিছুটা কম থাকলেও এ বছর রোগীর সংখ্যা অনেক। চীন আমাদের বন্ধু রাষ্ট্র, তারা কিট দিচ্ছে বলেই নিচ্ছি। তবে আমাদের কিটের সংকট নেই।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে কারণ রোগীর সংখ্যা অনেক কমে আসছে। তবে ঢাকার বাইরে এখনো কমেনি। প্রতিটি মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট বিএনপির রূপরেখা অত্যন্ত হাস্যকর

তিনি আরো বলেন, গতকাল (রোববার) একটি পরিসংখ্যানে দেখা গেছে যে, নয় হাজার রোগী হাসপাতালে রয়েছে। এ পর্যন্ত ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যুর কারণ হলো চিকিৎসা নিতে দেরি হচ্ছে। আমরা রোগীদের আহ্বান করছি যে, জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করান এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

জরুরি পরিস্থিতিতে কি মন্ত্রণালয় আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাজার খানেক বেড খালি আছে। আমরা চাই বেড আরও খালি হোক। কেউ রোগী হয়ে আসুক এটা আমরা চাই না। তবে জরুরি ভিত্তিতে যদি বেডের প্রয়োজন হয় সে বিষয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা