সংগৃহীত
স্বাস্থ্য
এশিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন

নতুন সভাপতি ডা. মোস্তফা জালাল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া অ্যান্ড ওশানিয়ার (সিএমএএও) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

আরও পড়ুন: একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৩৪

শনিবার( ২ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১ম বারের মতো ৩ দিনব্যাপী সিএমএএও’র ৩৭তম সাধারণ সভা ও ৫৮তম কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এ সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৭ মৃত্যু, শনাক্ত ২৩০৮

জানা যায়, সিএমএএও’র এ আন্তর্জাতিক সম্মেলনে ১৮ দেশের মধ্যে ১০ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, হংকং, জাপান, কোরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মেডিকেল অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশসহ সব দেশের নেতৃবৃন্দ তাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংগঠনিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এ অনুষ্ঠানে। বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা