স্বাস্থ্য

নরসিংদীতে করোনাক্রান্ত ছাড়িয়েছে ৭ হাজার, খালি নেই শয্যা

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে করোনাভাইরাসের সংক্রমণ ৭ হাজার ছাড়িয়েছে। জেলার ৬ উপজেলার প্রকাশিত তালিকা অনুসারে মোট আক্রান্তের সংখ্যা ৭০৩৯ জন।

শুত্রবার ( ৩০ জুলাই) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন অফিস।

অন্যদিকে নরসিংদী কোভিড ডেডিকেটেড ৮০ শয্যা হাসপাতালের বেড পরিপূর্ন হয়ে যাওয়ায় নতুন করানো রোগী ভর্তি সম্ভব হচ্ছেনা বলে এক বিজ্ঞপ্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত সোমবার থেকেই হাসপাতালের দেয়াল ও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ঝুলছে বিজ্ঞপ্তিটি।

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, ৮০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০০ জনেরও অধিক রোগী ভর্তি আছে। যার ফলে নতুন করে এখন আর রোগী ভর্তি নেয়া হচ্ছেনা।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৬০ , রায়পুরায় ১৮, বেলাবোতে ১১, মনোহরদীতে ১৪, শিবপুরে ৩২ এবং পলাশে ১২ জন রয়েছেন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) এ এন এম মিজানুর রহমান বলেন , প্রতিনিয়তই রোগীর চাপ বাড়ছে। আমাদের এখানে পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, সবাইকে সামাজিক দূরত্বের বিষয়ে নজর দিতে হবে। বিশেষ করে নমুনা পরীক্ষার সময়ে যথেষ্ট পরিমাণ দূরত্বে দাঁড়াতে হবে। আর নমুনা দেওয়ার পর রেজাল্ট আসার আগ পর্যন্ত ঘরেই অবস্থান করতে হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা