চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী । ছবি : সংগৃহীত
জাতীয়

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত সাইকেল ট্র্যাকের শুভযাত্রা হলো চট্টগ্রামে। আজ শুক্রবার সকালে নিজেই সাইকেল চালিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক সাইকেল ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষ এখন থেকে এই ট্র্যাক ব্যবহার করে নিয়মিত অফিস যাতায়াত করতে পারার পাশাপাশি শারীরিক কসরত ও শরীরচর্চাও করতে পারবেন, যা দেহ ও মনকে প্রফুল্ল রাখবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে এবং নাগরিকদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। এ সময় তিনি নগরের অন্যান্য এলাকা ও খালগুলোর পাড়েও পর্যায়ক্রমে এমন সাইকেল ট্র্যাক নির্মাণের তাগিদ দেন এবং নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই বিশেষ সড়কের দুই পাশেই পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাত রয়েছে। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে সুদৃশ্য মিড আইল্যান্ড তৈরি করা হয়েছে। এছাড়া সড়কের একপাশে ল্যান্ডস্কেপিং ও ওয়াকওয়ের পাশেই আলাদাভাবে রাখা হয়েছে সাইকেল চালকদের জন্য নির্দিষ্ট ও নিরাপদ পথ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, বন্দরনগরী চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতেই এই পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম এই সাইকেল ট্র্যাক চালুর মাধ্যমে নগর ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল। এটি শুধু সাইকেল চালানোর পথ নয়, বরং স্বাস্থ্যকর ও সবুজ জীবনযাত্রার দিকে এক যুগান্তকারী পদক্ষেপ। নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে সাইকেল চালানোর উপযোগী পরিবেশ তৈরি হওয়ায় আগামী দিনে তরুণ প্রজন্মের মধ্যে সাইকেল ব্যবহারের প্রবণতা বহুগুণ বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ বিভিন্ন স্তরের প্রকৌশলী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা