বিনোদন

সালমানকে থানায় তলব

বিনোদন ডেস্ক : প্রতারণার অভিযোগে বলিউড সুপারস্টার সালমান খানকে থানায় তলব করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী সালমান, তার বোন আলভিরাসহ আরো ৬ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে চণ্ডীগড় থানায় তাদের হাজির হতে বলা হয়েছে।

জানা গেছে ওই ব্যবসায়ীর দাবি, ২০১৮ সালে প্রায় ২-৩ কোটি টাকা খরচ করে সালমানের ‘বিয়িং হিউম্যান’-এর একটি এক্সক্লুসিভ স্টোর খোলেন। সেই সময় সংস্থার পক্ষ থেকে শোরুমটির প্রচার ও জিনিসপত্র সম্পর্কে ক্রেতাদের বোঝানোর জন্য কর্মী দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এছাড়া সালমান নিজে উপস্থিত থেকে শোরুমটির প্রমোশন করবেন বলেও আশ্বাস দেওয়া হয়।

কিন্তু, এখনো শোরুমে কোনো সামগ্রী পৌঁছায়নি। এ বিষয়ে সালমানের সংস্থার সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে, গত বছর এক্সক্লুসিভ স্টোরটি তিনি বন্ধ করে দেন। এতে তার মোটা অঙ্কের ক্ষতি হয়েছে। তাই চণ্ডীগড় থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী।

যদিও এই বিষয়ে সালমান খান এবং ‘বিয়িং হিউম্যান’ সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা