বিনোদন
কানে ‘রেহানা মরিয়ম নূর'

প্রাপ্তিতে ভাল লাগে

সান নিউজ ডেস্ক: সাদ এবং পুরো টিমকে ধন্যবাদ কানের বুকে এক ফোঁটা বাংলাদেশ দেখানোর জন্য৷‘রেহানা মরিয়ম নূর'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের ভিডিওটি দেখে এমন মন্তব্য করেছেন অসংখ্য পাঠক৷ সূত্র- ডয়চে ভেলে

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাছবি, বাংলাদেশের ছবি অসাধারণ একটা ব্যাপার.....ভালোই লাগে যখন দেখি দেশের কাজগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে প্রসংশা পায়৷ অনেক অনেক শুভ কামনা থাকলো 'রেহানা মরিয়ম নূর' ছবিটির জন্য৷ ভিডিও দেখে পাঠক সাইরাস মিলি তার ভালো লাগার কথা জানিয়েছেন এভাবেই৷ আর অভি লিখেছেন স্বনামধন্য অভিনেত্রী বাঁধনের মাধ্যমে বাংলা চলচ্চিত্র যে কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে স্থান করে নিয়েছে তা বাঙালি জাতির গর্ব৷

আর ডয়চে ভেলের ফেসবুক পাতায় বাঁধনের টিমকে অভিনন্দন জনিয়েছেন নাজমুল হক, জাওয়াদ কবির, বিপ্লব চৌধুরী, আহমেদ আসিফ, মিফতাহুল জান্নাতসহ অসংখ্য দর্শক৷

‘রেহানা মরিয়ম নূর'এর সম্মাননায় আবেগঘন মুহূর্তটি বাংলাদেশকে ও দেশের চলচ্চিত্রকে একটি অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে৷ সকল টিম মেম্বারদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! সাঁচি চৌধুরীর মন্তব্য৷

'রেহানা মরিয়ম নূর' এর নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা বাঁধন৷ ভিডিওতে কানের প্রিমিয়ারে নায়িকা বাঁধনের আনন্দাশ্রু দেখে পাঠক আদনান আরিফ লিখেছেন, এই কান্না ভালোবাসার, এই কান্না বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার কান্না৷ প্রায় একই কথা লিখেছেন শোয়েব আহমেদও৷

এদিকে পাঠক কাকলি কাজি হলে গিয়ে ছবিটা দেখার আশা ব্যক্ত করেছেন৷

আর পাঠক শাহাদাত সিমন লিখেছেন, একটা জীবন ভেঙে চুরমার হয়ে গিয়ে সেখান থেকে আবার কিভাবে নিজেকে গড়তে হয় বাঁধনকে দেখে বোঝা যায়৷ অভিনন্দন প্রিয় আজমেরি হক বাঁধন৷ শরীফুল ভুঁইয়া বলছেন, কিছু আনন্দে চোখ বেয়ে আসে জল, কিছু আনন্দে শরীর কাটা দেয়, 'রেহানা মরিয়ম নূর' তেমনই একটি সৃষ্টি৷

কিছু খবর সারাদিনের বিরক্তি ভুলিয়ে মুখে এক চিলতে হাসি ফোটাতে পারে বলে মনে করেন পাঠক রাকিব হাসান আর ‘রেহানা মরিয়ম নূর' তার কাছে তেমনই একটি ছবি৷ তিনি ধন্যবাদ দিয়েছেন সাদ এবং পুরো টিমকে কানের বুকে এক ফোঁটা বাংলাদেশ দেখানোর জন্য৷

‘রেহানা মরিয়ম নূর'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের ভিডিওর অসাধারণ দৃশ্য দেখে গর্বে বুক ভরে উঠেছে, ঠিক এভাবেই লিখেছেন পাঠক সুশীল লিলা শুভ্র৷

এদিকে পাঠক কাকলি কাজি হলে গিয়ে ছবিটা দেখার আশা ব্যক্ত করেছেন৷ তবে ছবিটি নিয়ে বাংলাদেশে আলোচনা, উন্মাদনা কিছুই নেই বলে জানিয়েছেন পাঠক বাবু তানজিব৷

ভাল লাগে '-এর মতো কিছু প্রাপ্তি দেখলে! মন্তব্য শামসুজ্জোহা সাদিকের৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা