সারাদেশ

ইটভাটার মাটি নিতে অন্যের জমিতে জোর পূর্বক রাস্তা তৈরি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। এতে করে এক দিকে নষ্ট হচ্ছে জমির উর্বরা শক্তি। অপরদিকে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর।

প্রতিদিন ১০-১২ ট্রাক্টর দিয়ে কেটে নেয়া হচ্ছে ফসলি জমির মাটি। এতে ধুলায় ঢাকা পড়ছে গ্রামের রাস্তা ও আশেপাশের বাড়িঘর। জমির মাটি কেটে নেয়ায় উঁচু হয়ে যাচ্ছে পাশের জমিগুলো। এতে করে সেচের পানি থাকছে না ওইসব জমিতে।

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার রাজাবাড়িয়াকান্দি এলাকায় গড়ে উঠেছে ৩-৪ টি ইটভাটা। এসব ইটভাটার মালিকরা কৃষকদের কাছ থেকে ফসলি জমির মাটি কিনে আনছেন। কৃষকদের অভিযোগ, ইটভাটায় মাটি পরিবহনের জন্য সরকারি জলাশয় (লইস্কা বিল) ভরাট করে এবং কৃষকের জমির উপর দিয়ে জোর করে রাস্তা বানানো হচ্ছে।

উপজেলার রাজামারিয়াকান্দি গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, ইটভাটায় ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের জন্য আমার জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা করেছেন প্রভাবশালীরা। আমি গরিব মানুষ। লোকবল নেই। প্রতিবাদ করলে হুমকি দেয়। সারাদিন ট্রাক্টর চলার কারণে এলাকা ধুলাবালিতে সয়লাব হয়ে গেছে।

কৃষক আজগর আলী জানান, ফসলি জমির মাটি কাটা নিষেধ জেনেও তিনি সাড়ে ১২ কানি জমির (১ কানিতে ৩০ শতক) মাটি ১৮ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। প্রতি কানি জমি থেকে বিক্রি করেছেন পাঁচ ফুট করে মাটি।

ডিজিটাল ব্রিকস নামে একটি ইটভাটার মালিক বাবুল মিয়া তার ইটভাটা থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে ১২ কানি ফসলি জমির মাটি কিনেছেন। সেখানে প্রতি জমি থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে।

বাবুল মিয়া বলেন, কৃষকরাই আমাদের কাছে তাদের জমির মাটি বিক্রি করছেন। উঁচু জমিতে ফসল ভালো হয়না, পানি থাকেনা তাই তারা আমাদের কাছে তাদের জমির মাটি বিক্রি করছেন। মাটি কাটলে জমিতে ফসল ভালো হয়। জোর করে রাস্তা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জমির মালিকদের পরামর্শ নিয়েই মাটি নিতে রাস্তা তৈরি করা হয়েছে। মাটি নেয়া শেষ হয়ে গেলে রাস্তার মাটি সরিয়ে দিব।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি কাজ। তবে স্বেচ্ছায় কেউ মাটি বিক্রি করলে কিছুই করার থাকেনা। ট্রাক্টরের ধুলায় ফসল নষ্ট হওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই কাগজপত্র না থাকায় দুটি ইটভাটাকে ৪ লাখ ৮ লাখ টাকা জরিমানা করেছি। অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান চলবে।

সান নিউজ/ আকন্ঞ্জি /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা