সারাদেশ

খুলনায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। ১৪টি পদের ১২টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল নির্বাচিত হয়েছেন। বাকি ২টি পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী এড. সাইফুল ইসলাম পেয়েছেন ৮৮২ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী বেগম আক্তার জাহান রুকু পেয়েছেন ৩১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী কে এম ইকবাল হোসেন পেয়েছেন ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মোল্লা মশিয়ুর রহমান নান্নু পেয়েছেন ৪৬৪ ভোট।

এছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে সহ সভাপতি পদে কৃষ্ণ কুমার দত্ত ৬২০ ভোট ও শাকেরিন সুলতানা ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ আশরাফ আলী পাপ্পু ৭৮৯ ভোট ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ারা মমতাজ আন্না ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হন নওশীন রহমান বর্ষা ৮০৬ ভোট, রোমানা তানহা ৮৮৭ ভোট, আব্দুস শফিক মোল্লা জনি ৭০৯ ভোট, আমিরুল ইসলাম মুকুল ৬৭৮ ভোট, ইন্দ্রজিৎ শীল ৬১৮ ভোট, এফ এম সাইদুর রহমান ৫৫৩ ভোট পেয়ে।

লাইব্রেরি সম্পাদক পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সেখ মো: মঈন উদ্দীন মারুফ ৫৯৩ ভোট এবং সদস্য পদে এ কে বাশার ৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ২টি পদ বাদে বাকি সব পদেই সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ভরাডুবি হয়।

রোববার (২৯ নভেম্বর)আইনজীবী সমিতির ভোট গ্রহণ শেষে সন্ধ্যা থেকে গণনা শুরু হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে ১৪ টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১,৩৫৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১,২২১ জন। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল ৪টায়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা লিয়াকত আলী এবং সদস্যবৃন্দরা হলেন খন্দকার মুজিবুর রহমান ও এফএম আক্তারুজ্জামান।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠা...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদ...

সম্পর্কটা ভালোবাসা নাকি শুধু অভ্যাসের, যেভাবে বুঝবেন

সম্পর্কের শুরুতে সঙ্গীর ছোট্ট একটি বার্তা, প্রশংসা কিংবা খোঁজ নেওয়াও আনন্দ দে...

আসছে মৌ খানের নতুন ওয়েব ফিল্ম 

চিত্রনায়িকা মৌ খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। থ্রিলার ও অ্যাকশন...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা