আর্টস

মেষের দুচিন্তার দিনে বৃষের শুভ সংবাদ

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজ কারো সঙ্গে নতুন সম্পর্কে জড়াতে পারেন। সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকবে সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

বৃষ : মৎস্য ব্যবসায়ীদের জন্য দিনটি অনুকূল। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। দীর্ঘ দিন পর কোনো শুভ সংবাদ পেতে পারেন। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।

মিথুন : আজ পরিবারের কারো সাফল্য আপনার মুখ উজ্জ্বল করবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।

কর্কট : নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধু সেবায় মনে শান্তি।

সিংহ : যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

কন্যা : কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

তুলা : অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান বাড়তে পারে। বাহিরের কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে।

বৃশ্চিক : পড়াশোনার দিকে কোনো খারাপ কিছু ঘটতে পারে। কোনো কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

ধনু : আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

মকর : দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে । নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধুসঙ্গে গিয়ে মনে শান্তি। আত্মীয় নিয়ে চিন্তা হতে পারে।

কুম্ভ : আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।

মীন : আজ শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভফল লাভ করবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। ছোট কারো কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য পেতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা