আর্টস

সিংহের মিশ্র অবস্থা, কন্যার বিপদ সংকেত

সান নিউজ ডেস্ক : আজকের দিনটি আপনার কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। তবে জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্য কিন্তু আপনার কর্ম ও বিচক্ষণতায়!

মেষ রাশি : আজকের দিনটি মেষ রাশির জন্য মিশ্র সম্ভাবনাময়। কর্মময় দিনটি আপনাকে সফলতা দেবে। সহকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে দূরের কারো সঙ্গে সাক্ষাৎ দিনটিকে মধুময় করবে। ব্যবসা-বাণিজ্যের ভালো যোগ রয়েছে। কয়েকটি বিপদের শঙ্কা রয়েছে। অতিরিক্ত বিশ্বাস থেকে দূরে থাকা শ্রেয়। অজান্তে শত্রু সৃষ্টি হতে পারে। বিচক্ষণ পদক্ষেপ বিপদসহ সব ঝুঁকি মুক্ত হবেন।

বৃষ রাশি : আপনার সাফল্য হাতের নাগালে রয়েছে। প্রেমের বিরহ আপনাকে কাতর করতে পারে। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ নয়। ব্যবসা-বাণিজ্যে সতর্ক অবস্থান গ্রহণ করুন। অনাকঙ্ক্ষিত সাফল্য আসতে পারে। শেয়ারবাজার-ফটকা ব্যবসা আকস্মিক লাভবান হতে পারেন।

মিথুন রাশি : মানসিক দুঃশ্চিন্তা আপনি রোগী হতে পারেন। নতুন ব্যবসা আপনার জন্য শুভকর। উদ্যোক্তা হিসেবে সফল হতে সঠিক পরিকল্পনা জরুরি। তাই আপনার পরিকল্পনাগুলো পিছিয়ে দেয়া উচিত। দাম্পত্য জীবনে সুখ আসবে। প্রেম শুভ।

কর্কট রাশি : আজকে মানসিক, আর্থিক ও সামাজিক সবদিক থেকেই আপনার জন্য শুভ। ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে উত্তম সময়ের যোগ রয়েছে। লেখাপড়ায় মনোযোগ হোন। চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। শারীরিক কসরত আপনার শরীরের সুস্থতা বাড়িয়ে দিতে পারে।

সিংহ রাশি : আজকে ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। সঠিক স্থানে বিনিয়োগ আপনাকে আশার চেয়ে বেশি লাভ দেবে। শেয়ারবাজার-ফটকা ব্যবসায় মিশ্র অবস্থান থাকবে। সামাজিকভাবে হেয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা বিচক্ষণতায় কাটিয়ে উঠবেন।

কন্যা রাশি : বন্ধুরা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এরমধ্যে গুরুতর বিরোধ হবে, কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে।

তুলা রাশি : আজকে ঠাণ্ডা মাথায় দিন পার করুন। আজ সম্পর্কগুলোর সঙ্গে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। প্রেম নিয়ে বাড়াবাড়ি এড়িয়ে চলুন। মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে পুনর্মিলিত হওয়া দুরূহ বোধ করবেন।

বৃশ্চিক রাশি : গার্হস্থ্য জীবনে প্রশংসার যোগ্য হতে পারেন। পরিবারে শান্তি বজায় থাকার যোগ রয়েছে। নতুন চাকরি বা নতুন বাণিজ্যিক প্রস্তাব আপনার দিন উজ্জ্বল করে তুলবে। কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন।

ধনু রাশি : আজ আপনার সামনে অনেক নতুন সুযোগ আসবে। বিশেষ করে আর্থিক প্রতিশ্রুতি আসবে। প্রতিশ্রুতির ব্যাপারে আগে থেকেই পরিকল্পনা করুন। বন্ধু এবং পরিবারের সদস্যদের পরামর্শ গ্রহণ করুন।

মকর রাশি : আজকের দিনটি নানা কারণে বিষাদময় হতে পারে। ঘনিষ্ঠ বন্ধু আপনার সঙ্গে কথার নড়চড় করতে পারে। স্বজনদের ব্যাপারে আন্তরিক হোন। প্রেম ও দূরের যাত্রা শুভ।

কুম্ভ রাশি : যৌথ ব্যবসা ও সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। রাগের বশে কোনো কিছু করতে যাবেন না। ব্যবসায় লাভের মিশ্র যোগ রয়েছে। লাভের পাশাপাশি ক্ষতির সম্ভাবনা রয়েছে। ছেলে-মেয়েদের ব্যাপারে নজর রাখুন। সাংস্কৃতি কর্মকাণ্ড আপনার মনকে রাঙিয়ে তুলবে।

মীন রাশি : মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ-অশুভ মিশ্রণে আজকের দিনটি কাটবে। চাকরির ক্ষেত্রে বিশেষ যোগ রয়েছে। তবে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। নিজের ব্যক্তিত্ব অন্যকে মুগ্ধ করবে। তবে অতিরিক্ত ব্যক্তিত্ব আপনাকে অহংকারী হিসেবে উপস্থাপন করবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা