শিল্প ও সাহিত্য

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: সাংস্কৃতিক উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বরে শুরু হলো তিনদিনব্যাপি পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বিভিন্ন বই এবং বঙ্গবন্ধুর রচিত বই প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি গ্রন্থগারের সাংস্কৃতিক দলের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গ্রণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র এই পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করছে- ঢাকার বিভিন্ন অঞ্চলের বেসরকারি গ্রন্থাগারসমুহ।

সোমবার (১৫ মার্চ) বিকেলে আগত দর্শনার্থী ও অতিথিদের সঙ্গে নিয়ে ১০১টা রঙিন বেলুন উড়িয়ে এই বই প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১’র টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও গ্রণগ্রন্থাগারের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরেই পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনের মঞ্চে শুরু হয় উদ্বোধনী আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর।

আলোচনায় জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পকারী হিসেবে উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে সামরিকজান্তা জিয়ার মার্শাল ল চলার সময় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না, তার ৭ মার্চের ভাষণ বাজাতে দেয়া হতো না! উল্টো- আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী রাজাকার, আল-বদরদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে। ইতিহাস বিকৃত করেছে। অথচ, এই বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণের কারণে পুরো জাতি একত্রিত হয়ে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে এবং ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণার পরে নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।

এর আগে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে কবি নির্মলেন্দু গুণের লেখা ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি আবৃত্তি করেন বাচিকশিল্পী রূপা চক্রবর্তী।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয়- সীমান্ত গ্রন্থগার, শহীদ বাকী স্মৃতি পাঠাগার, দনিয়া কত্থক থিয়েটার ও মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা