আর্টস

তুলার আনন্দের দিনে বৃশ্চিকের ঝুঁকি

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ: আজকের দিন মেষ জাতক-জাতিকার জন্য সুসংবাদ রয়েছে। যেকোনো বুদ্ধিদীপ্ত কাজে হাত দিলে ফলাফল হবে দারুণ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগের যোগ রয়েছে।

বৃষ: শত্রু থেকে সাবধান। নিজের কাজ গুছিয়ে রাখুন। কেউ আপনার পেছনে কলকাঠি নাড়তে পারে। ধর্মীয় কাজে মনোযোগ আপনার বিপদগ্রস্ততা দূরে সহায়তা করবে। নারী সহকর্মীর কাছ থেকে সাবধান থাকুন। আজ কোথাও দূরে ভ্রমণে না যাওয়াই শ্রেয়।

মিথুন: সড়কে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বিপরীত লিঙ্গের আচরণে আপনি মুগ্ধ হবেন। আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে সততা বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। উত্তেজনা পরিহার করুন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে যাবেন।

কর্কট: ব্যবসা-বাণিজ্যে ভালোভাবে পরিচালনা করলে সফলতার যোগ রয়েছে। যেকোনো চুক্তিতে সাক্ষী রাখুন। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য নাও পেতে পারেন। সহকর্মীদের হিংসার বেড়াজালে কর্মস্থল দুর্বিষহ হতে পারে।

সিংহ: আজ ফটকা-শেয়ার বাজারে তেমন উন্নতির সম্ভাবনা নেই। প্রতিশ্রুতি দেয়া থেকে আপাতত দূরে থাকুন। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন। আজ প্রতারক থেকে সাবধান থাকুন। নতুবা ভোগান্তি অপেক্ষা করছে। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিন শুভ।

কন্যা: আজকের দিনটি বেশ চমৎকার কাটবে। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

তুলা: মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

বৃশ্চিক: আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু: কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর: ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্যজীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেন আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা