আর্টস

কর্কটে প্রেম, কন্যায় সাবধান

আজকের দিনে জন্মগ্রহণকারীরা কুম্ভ রাশির জাতক-জাতিকা। আজ কুম্ভ রাশিসহ অন্যান্য রাশির জাতক-জাতিকার দিন কেমন যাবে তা রাশিচক্রের মাধ্যম জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ : আজ যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেই সুনাম অর্জনের ঝুলি ভালো করবে। প্রেমের উত্তাপ দিশেহারা করতে পারে। সতকর্তার সঙ্গে রোমান্স করুন। অ্যাগ্রো খাতে বিনিয়োগ করে লাভের যোগ রয়েছে।

বৃষ : কোনো সিদ্ধান্ত নেয়ার আগে দ্বিতীয়বার ভাবা প্রয়োজন। বিবাহের ক্ষেত্রে সততাকে প্রাধান্য দিন। আজ ভ্রমণ আনন্দদায়ক হবে। বন্ধুদের সঙ্গে ভালো মুহূর্ত না কাটলেও স্মৃতিময় অতীত মনে পড়বে। কোনো বড় সমস্যায় পড়তে পারেন। সবার পরামর্শে নিজেই সমাধান করার চেষ্টা চালিয়ে যান।

মিথুন : চাকরিজীবীরা আজ কর্মস্থলে কঠিন সময় পার করবেন। লাগামহীন খরচ মূলধনে আঘাত হানতে পারে। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুদিন শিগগিরই ফিরবে।

কর্কট : প্রেমে ধামাকা দেখাবে এ রাশির জাতকরা। প্রেমের উষ্ণতা উপভোগ করতে গিয়ে কিছু ক্ষতির শিকার হবেন। হাতের কাজ গুছিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে চলুন।

সিংহ : আজ দুশ্চিতার কোনো কারণ নেই। প্রেমের হাওয়ার যোগ রয়েছে। তবে প্রেমিকা বাছাই সর্বোচ্চ সতর্ক হোন। কারণ ভুল প্রেমিকা আপনার সর্বনাশ করতে পারে। অ্যালকোহলসহ সবধরনের মাদক এড়িয়ে চলুন।

কন্যা : নারীদের খপ্পর থেকে সাবধান। লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। বাক্যপ্রয়োগে সতর্ক থাকুন নচেৎ অর্থ ও মান উভয় খোয়াবেন।

তুলা : শিক্ষার্থীরা ফেসবুকসহ ইন্টারনেটের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করবেন। এর মধ্যে অনেকে ভুল পথে পা বাড়াবেন। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ব্যবহারে সতর্ক হোন। আজ বিদেশ গমন শুভ নয়।

বৃশ্চিক : আজ বৃশ্চিক জাতক-জাতিকার ভাগ্যাকাশে ভালো কিছু অপেক্ষা করছে। তবে চিন্তাভাবনা করে যেকোনো সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। মনের বাসনা পূরণের যোগ রয়েছে।

ধনু : অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দেবে। অনেকের কাছে টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে।

মকর : শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। সেই সুযোগে শ্রমিক, কর্মচারী ও চালকরা আপনার ব্যবসায়িক মূলধনসহ মূল্যবান সম্পদ লুফে নেবে। দুর্ঘটনা এড়াতে ভিড় ও তীব্রগতির বাহন এড়িয়ে চলুন।

কুম্ভ : যেই কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফল হবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হতে পারে।

মীন : আজ যানবাহন এড়িয়ে চলুন, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। জীবন সাথীর শ্বশুরালয় ও মাতৃলালয় থেকে ভরপুর সাহায্য ও সহযোগিতা আসতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা