শিল্প ও সাহিত্য

রইজ উদ্দিনকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নতুন সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ তালিকায় রাখা হয়নি সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম।

মন্ত্রিপরিষদ বিভাগ ১২ মার্চ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশোধিত নাম প্রকাশ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুরষ্কার প্রাপ্তদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রইজ উদ্দিনকে বাদ দেয়ায় নতুন এ তালিকায় আছেন আট বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের। এর আগে সে তালিকায় নয়জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নাম ছিল।

গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

সেসময় সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন রইজ উদ্দিন আহম্মদ। কিন্তু দেশে অনেক খ্যাতিমান সাহিত্যিক এ পুরস্কার না পেলেও অপরিচিত রইজ উদ্দিনের পুরস্কার পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা উঠে। এরই প্রেক্ষাপটে তাকে বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করল সরকার।

এবার যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার ৪ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তারা হলেন

০১. বস্ত্র ও পাটমন্ত্রী এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক),
০২.মরহুম কমান্ডার (অব.) আব্দুর রউফ।
০৩.মরহুম মুহম্মদ আনোয়ার পাশা।
০৪. আজিজুর রহমান।

চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

০৫.অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী।
০৬.অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির এবার

সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

০৭.লেখক কালীপদ দাস।
০৮.নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে

৯.ভারতেশ্বরী হোমস

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা