সারাদেশ

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো অবস্থায় ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবচর থানা পুলিশ। অভিযানে সিদ্দিক বেপারী (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে মাদক সংরক্ষণের কৌশল হিসেবে মাটির নিচে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল।
আটক সিদ্দিক বেপারী ওই এলাকার কাদির বেপারীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছেন।

স্থানীয় বাসিন্দা লিটু মাদবর বলেন, “আমরা জানি সিদ্দিক দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে এর আগেও কয়েকবার মাদকসহ ধরা পড়েছে এবং কিছুদিন পর জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করে।”
প্রতিবেশী রিপন মিয়া বলেন, “সিদ্দিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারের পর জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। এদের যেন সহজে জামিন না দেওয়া হয়, এটাই আমাদের দাবি।”

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিদ্দিক বেপারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা