ছবি: সংগৃহীত
শিক্ষা

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে যোগাযোগ ও দক্ষতা বাড়ানোর উপায় হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ভাষাগত দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে যোগ্য মানবসম্পদ তৈরি করা সম্ভব হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ভাষা শুধু ভাব বিনিময়ের মাধ্যম নয়; জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজের বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করা এবং চিন্তাভাবনা অন্যের কাছে কার্যকরভাবে তুলে ধরার সক্ষমতা শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষের সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি হয়। এ কারণে ভাষাশিক্ষাকে পরীক্ষার ফলাফলের গণ্ডি থেকে বের করে বাস্তব জীবনের প্রয়োজন ও ব্যবহারিক দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে।

চীনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব ভাষায় বিজ্ঞান ও শিক্ষাসংক্রান্ত পরিভাষার বিকাশ এবং মাতৃভাষায় জ্ঞানচর্চার সুযোগ বাড়ানো একটি দেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। বাংলাদেশেরও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। এতে বৈশ্বিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অংশগ্রহণ আরও বাড়বে।

ববি হাজ্জাজ আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য পূরণে দক্ষ জনশক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য কারিগরি শিক্ষার পাশাপাশি যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা শেখার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা