ছবি : সংগৃহিত
ফ্যাশন

কোট ও ব্লেজারের মধ্যে পার্থক্য 

লাইফস্টাইল ডেস্ক: ব্যাবহারিক জীবনে আমরা অনেক শব্দই ব্যবহার করি, যার সম্পর্কে তেমন বিশেষ কিছুই জানি না। ওই সব শব্দ শুনে শুনেই অভ্যস্ত। এমনই ২ টি শব্দ কোট এবং ব্লেজার। অনেকটা একই ধরনের পোশাক হলেও এদের মধ্যে রয়েছে পার্থক্য। যা বেশিরভাগ মানুষই জানেন না।

আরও পড়ুন: এ সময় কেমন পোশাক পরবেন?

কোট আর ব্লেজারের পার্থক্য:

কোথাও ভ্রমণ করতে গেলে হোটেল, মোটেল, রিসোর্টের মধ্যে পার্থক্য জেনে রাখা ভালো। আবার রেল ভ্রমণে বগি এবং কোচের পার্থক্য জানা উচিত। ঠিক তেমন, কিছু পোশাকেও পার্থক্য রয়েছে। আমাদের দেশে শীতকালে কোট ও ব্লেজারের কদর বাড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ২ পোশাকের পার্থক্য জানতে চেয়েছেন। আসলে কোট আর ব্লেজারের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

এদের মৌলিক পার্থক্য, কোট একটি স্যুটের অংশ। অর্থাৎ এর সাথে প্যান্টও থাকে। অন্যদিকে ব্লেজার আলাদাভাবেও কেনা যায়। সেটি যেকোনো প্যান্ট, জিন্সের সাথে পরা যায়।

আরও পড়ুন: শাড়ি পরাতেই ২ লাখ!

যেকোনো আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় জায়গায় ব্লেজার পরা যেতে পারে। অন্যদিকে, কোট একটি স্যুট হিসেবে গৃহীত হয়। এটি অনেক বেশি আনুষ্ঠানিক পরিধান।

এই ২ পোশাকের কাপড়ের ধরন ও রঙেও পার্থক্য আছে। সাধারণত কোট বা স্যুট গাঢ় রঙের হয়ে থাকে। ব্লেজার যেকোনো রঙের হতে পারে।

আরও পড়ুন: বুবলীর বৃহস্পতি তুঙ্গে

কোট সাধারণত টেরি এবং উলেন টেক্সটাইলে তৈরি হয়। আর ব্লেজার লিনেন, কটন বা কাউড্রা যেকোনো কাপড়ের হতে পারে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

শিগগিরই দেশে ফিরব: শেখ হাসিনা

বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি শাসনামলের দি...

ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেক...

ভূমিসেবা নিতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা