সারাদেশ

আদিতমারীতে নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ, এসপি-ওসি আহত

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু নন্দিনী হত্যার ঘটনায় ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রাম মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়, যেখানে পুলিশ, প্রশাসন ও স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সুপার, ওসি ও প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত শিশু নন্দিনী (৭) স্থানীয় নলিনী কান্তের কন্যা। সোমবার বিকেল থেকে তাকে নিখোঁজ পায় পরিবার। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে মাটি খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, একই এলাকার বিধান চন্দ্র নামের এক যুবক নন্দিনীকে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গোপনে পুঁতে রাখে। সন্দেহের ভিত্তিতে তার বাড়ি ঘেরাও করে জনতা এবং পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনাস্থলে পুলিশ আসামিকে হেফাজতে নেওয়ার পরই উত্তেজিত জনতা ‘নিজেরা বিচার করবে’ দাবি তুলে মব তৈরি করে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামানসহ একাধিক থানার পুলিশ, ডিবি, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তারা পৌঁছানোর পরই বিক্ষুব্ধ জনতা তাদেরও অবরুদ্ধ করে ফেলে। প্রায় তিন ঘণ্টা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আটকে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদেরও অবরুদ্ধ করা হয়। একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এবং থেমে থেমে হামলা চলতে থাকে প্রশাসনের ওপর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে জনতা ছত্রভঙ্গ হয়। পরে অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে প্রশাসন। তবে বিদায়ের সময় বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সুপার, ওসি ও আরও অনেকে আহত হন।

এ ঘটনায় জেলা প্রশাসকের গাড়িসহ অন্তত ৮টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিনি নিজেও ইটের আঘাতে আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নন্দিনী হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবাকে আটক করা হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক মামলা করা হবে।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

 ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া

সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ট্যাংকার জাহাজ এমটি...

অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে...

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে বলে জানি...

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায়। আইন, বিচার ও...

 ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ৮ জেলায়

৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা...

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা