জাতীয়

পিএসসির সাবেক গাড়িচালক আবেদপুত্র সিয়ামের বিচার শুরু

নিজস্ব প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত।

বুধবার (১৭ই জুন) আসামির অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এ আদেশ দেন।

আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে হলেন সিয়াম।

এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম অব্যাহতি চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা