সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে মাদারীপুর জেলা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর থানাধীন শ্রীনদি পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন ছোঁয়াডুবুল ইসলামিয়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের পেছনের এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে-এমন একটি গোপন সংবাদ পায় পুলিশ।

তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদুল হাসান ও ৪ ফোর্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে একজনকে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মাদারীপুর সদর থানার সিসরাকান্দি এলাকার শরিফুল হাসান ওরফে চৌকস চৌষ আসামি (১) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বাসিন্দা সুরুজ শেখ (৩৬)।

গ্রেপ্তারের পর আসামিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিক্সড ব্লেড ছুরি, একটি ফোল্ডিং কুড়াল, একটি ফায়ারিং কুড়াল, একটি লাইটার এবং লোহার তৈরি পাইপ ও রড জব্দ করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হওয়ার বিষয়টি স্বীকার করেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯ এবং ৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। জেলায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা