সারাদেশ

মীরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

মীরসরাই প্রতিনিধি

মীরসরাই উপজেলার ১৫ নং উত্তর ওয়াহেদপুর ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড, সোনায়ছড়ি ঝর্ণা এলাকায় পাহাড়ের চূড়া থেকে সোমবার রাত আনুমানিক ৯টার সময় এক (৮০) অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।

স্থানীয়রা জানান, এই বৃদ্ধাকে আজ প্রায় দুই মাস হাদিফকিরহাট বাজারে দেখা যাচ্ছে, মানুষিক ভারসাম্যহীনভাবে ঘোরাঘুরি করে, তার পরনে কখনে কাপড় থাকে কখনো থাকেনা, দোকানে দোকানে খুঁজে যা পায় তা খেয়ে থাকেন। কিন্তু হঠাৎ পাহাড়ের চূড়ায় একটি লাশ পড়ে থাকত দেখে মীরসরাই থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রাতে আমি টিম নিয়ে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে উলঙ্গ অবস্থায় মরদেহ ছিল আনুমানিক ৮০ বছর বয়সী বৃদ্ধের। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে নেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা