আন্তর্জাতিক

ইরান ইস্যু নিয়ে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে সামরিক অভিযান শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন যে, তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যৌথ যুদ্ধ ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটাবে।

কিন্তু বাস্তবতা নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী হয়নি এবং ইরানে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটেনি, প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থেকে যত শিগগির সম্ভব বেরিয়ে আসতে চাইছেন এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান থেকে একপ্রকার বিতাড়িত হয়ে লেবাননে তাদের সামরিক অভিযান সীমিত রাখতে বাধ্য হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে আইডিএফের অভিযানের পক্ষে না।

অন্যদিকে নেতানিয়াহু চান, লেবাননে আইডিএফের অভিযান অব্যাহত থাকুক। এই ইস্যুতে একাধিকবার দ্বন্দ্ব হয়েছে দু’জনের মধ্যে এবং ট্রাম্প নেতানিয়াহুকে রূঢ় ভাষায় গালাগালও করেছেন।

নেতানিয়াহু অবশ্য ‘বন্ধু’ ট্রাম্পের উদ্দেশে পাল্টা কোনো নেতিবাচক কথা বলেননি। ইসরায়েলের অন্যান্য কর্মকর্তারও নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে কোনো মন্তব্য করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন।

তবে ব্যক্তিগত আলাপ-আলোচনায় তাদের হতাশা পুরোপুরি স্পষ্ট ধরা পড়ছে। বিশেষ করে আগামী ১৯ জুন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে চলেছে যুক্তরাষ্ট্র, সেটিকে ইসরায়েলের জন্য ‘ভয়ঙ্কর’ বলে মনে করছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার।

জোটের একটি দলের উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, “প্রস্তাবিত এই চুক্তিটি যে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর, তা নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের সেনাপ্রধান— কারোরই দ্বিমত নেই।”

কিন্তু এত সংঘাত-রক্তপাত সত্ত্বেও ইসরানের ইসলামি সরকার ও হিজবুল্লার পতনের কোনো লক্ষণ দূর-দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। উপরন্তু ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটছেন এবং লেবাননে হামলা বন্ধের জন্য নেতানিয়াহুকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অমান্য করে লেবানেন অভিযান অব্যাহত রাখায় চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুকে গালাগালি ও তীব্র ভর্ৎসনাও করেছেন তিনি।

গতকাল সোমবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে নেতানিয়াহু বলেছেন, “তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আর আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। অনেক সময় আমাদের মতের মিল হয়, আবার অনেক সময় হয়ও না। তবে ইসরায়েলের নিরাপত্তার দায়িত্ব আমার।”

ইসরায়েরের সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং বর্তমানে মার্কিন থিঙ্ক ট্যাংক সংস্থা আটলান্টিক কাউন্সিলের কর্মকর্তা ড্যান শাপিরো নেতানিয়াহুর এই বক্তব্য সম্পর্কে রয়টার্সকে বলেন, “এটি হলো স্বার্থগত মতপার্থক্যের একটি বেশ স্পষ্ট মুহূর্ত। নেতানিয়াহু (চুক্তিটির) প্রকাশ্যে বিরোধিতা না করার চেষ্টা করবেন, যাতে ট্রাম্পের সঙ্গে কোনো বিবাদে না জড়াতে হয়; কিন্তু তিনি ইঙ্গিত দেবেন যে ইসরায়েল এটি মানতে বাধ্য নয় এবং ইসরায়েল তার অধিকার সংরক্ষণ করে।”

সূত্র : রয়টার্স

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা