আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে সন্দেহজনক নৌযানে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার (১৬ জুন) পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এই হামলায় একজন নিহত হয়েছে।

পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে সামরিক বাহিনীর ইউ.এস. সাউদার্ন কমান্ড জানিয়েছে যে তারা পরিচিত চোরাচালান রুট ধরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

তবে নৌযানটিতে আসলেই মাদক পরিবহণ করা হচ্ছিল কিনা, সে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রমাণ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি নৌযান পানিতে চলার সময় হামলার শিকার হয় এবং মুহূর্তের মধ্যে এটি আগুনে জ্বলে ওঠে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার কার্টেলগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করতে এবং আমেরিকানদের জীবন কেড়ে নেওয়া মারাত্মক ওভারডোজ (অতিরিক্ত মাদক সেবন) ঠেকাতে এই হামলাকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে তিনি সমর্থন করেছেন।

তবে ‘নার্কোটেররিস্ট’ হত্যার দাবির পক্ষে তার প্রশাসন এখন পর্যন্ত খুব সামান্যই প্রমাণ উপস্থাপন করতে পেরেছে।

এই হামলাগুলো কয়েকজন ডেমোক্রেটিক আইনপ্রণেতা এবং সামরিক আইন বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর প্রথম হামলাটি আইনপ্রণেতা এবং সামরিক আইন গবেষকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছিল।

সেই প্রথম হামলায় নয়জন নিহত হলেও দুইজন ব্যক্তি প্রাথমিকভাবে বেঁচে যান এবং তারা নৌকার ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে ভাসছিলেন। কিন্তু পরবর্তীতে সেই ধ্বংসাবশেষ লক্ষ্য করে আবারও দ্বিতীয়বার হামলা চালানো হয়, যার ফলে তারা মারা যান। হোয়াইট হাউস এই দ্বিতীয় হামলার কথা স্বীকার করে জোর দিয়ে বলেছে, এটি ‘আত্মরক্ষার্থে’ এবং নৌকাটি সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত করার জন্য সশস্ত্র সংঘাতের আইন মেনেই করা হয়েছিল।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও ব...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা