বিনোদন

মন খুলে সবকিছু বলতে পারি না: রুক্মিণী

বিনোদন ডেস্ক

অস্কার ওয়াইল্ডের বিখ্যাত রূপকথা ‘দ্য সেলফিশ জায়ান্ট’ বা স্বার্থপর রাক্ষসের গল্প শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার।

বিশাল প্রাসাদের দেয়ালে নিজেকে বন্দি করে রাখা সেই দানবটি একসময় শিশুদের ভালোবাসতে শেখে, ভালোবাসতে শেখে প্রকৃতিকে। তবে এবার সেই স্বার্থপর রাক্ষসের সঙ্গেই যেন নিজের জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পেলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভেতরের একরাশ অনুভূতির কথা শেয়ার করে রুক্মিণী বলেন, ‘আমরা আসলে সবাই দিন দিন এক একজন সেলফিশ জায়ান্ট হয়ে উঠছি।’

গল্পে লেখা ছিল- সেই রাক্ষসটি খুব সীমিত কথা বলত, সব কথা বলার অধিকার বা স্বাধীনতা তার ছিল না। রুক্মিণীর কথায়, ‘ছোটবেলায় ওই লাইনটা পড়ার পর আমি কেমন যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তীব্র এক অনুভূতি নিয়ে দৌড়ে দাদার কাছে চলে গিয়েছিলাম গল্প করতে। কেন জানি না, কথাটা আমার মনে খুব লেগেছিল।

তার কথায়, ‘আর আজ বাস্তব জীবনে এসে মনে হচ্ছে, আমরা সকলেই এখন সেই পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের নিজেদেরও এখন কথা বলার ওপর নানা সীমাবদ্ধতা বজায় রাখতে হয়। এখন একটা সময় পর আমরা সবাই এক একজন স্বার্থপর রাক্ষসেই পরিণত হয়ে গিয়েছি। যেকোনো কথা বলার আগে এখন আমাদের হাজার বার চিন্তা-ভাবনা করতে হয়। মন খুলে সব কিছু আমরা আর বলতেই পারি না।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা