আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা আতংক, কারফিউ এমনকি ট্রাম্পের ক্রোধান্বিত হুমকি, কিছুই যেন পিছু হটাতে পারছে না মার্কিন বিক্ষোভকারীদের। আর সেই সাথে পুলিশি অত্যাচার যেন আরো বেশী উস্কে দিচ্ছে এই বিক্ষোভকে।

অ্যামেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা প্রায়শই হেনস্থার শিকার হয়ে থাকেন। কিন্তু এবার তা মাত্রা ছাড়িয়ে গেছে। গত ২৫ মে নিরস্ত্র একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তারের সময় একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তার গলা চেপে ধরার পর ওই ব্যক্তির মৃত্যু দেশটিতে সংখ্যালঘু বর্ণ সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশের নৃশংসতাকে আবার সামনে এনেছে।

ট্রাম্প প্রশাসনের উদাসীনতা এবং বর্ণ-বিদ্বেষী আচরণ এ ঘটনাকে বিক্ষোভে রূপ দিয়েছে। ৪০ টি শহরে কারফিউ জারি করেও এই আন্দোলন থামানো যাচ্ছে না। অনেক শহরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

লাঠি চার্জ, টিয়ার শেল নিক্ষেপ, এমনকি মরিচের গুড়াও ছোড়া হচ্ছে বিক্ষোভকারীদের উপর। এর মধ্যে ট্রাম্পের টুইট যেন আগুনে ঘি ঢেলে দিল। প্রশাসনকে দিয়ে সব ঠাণ্ডা করে দেওয়ার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হবে।

পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে অন্তত আটটি প্রদেশে নামানো হয়েছে ‘ন্যাশনাল গার্ড’। রোববার (৩১ মে) সন্ধ্যার পর থেকে ঘটনাস্থল মিনিয়াপোলিসের প্রায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। টহল দিচ্ছে আকাশে একাধিক সেনা হেলিকপ্টার। গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম বার দেশটিতে ন্যাশনাল গার্ডের পুরো বাহিনীকেই রাস্তায় নামানো হল।

উল্লেখ করার মত বিষয় হল, শুধু কৃষ্ণাঙ্গরাই বিক্ষোভ করছে না, শ্বেতাঙ্গরাও এবার তাদের সাথে যুক্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু কিছু শহরে পুলিশও বিক্ষোভে সমর্থন দিয়েছে। ব্রুকলিনে এক শ্বেতাঙ্গ বিক্ষোভকারী বললেন, ‘‘বারবার এমন ভুল হতে পারে না। কালো মানুষদের নিকেশ করার একটা চক্রান্ত চলছে।’’

সুবিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে হলিউডও। লেডি গাগা লিখেছেন, ‘‘খুন মানে খুনই। পুলিশেরও সাধারণ খুনির মতোই শাস্তি হওয়া উচিত।’’ বিয়ন্সের সাফ কথা, ‘‘কোনও নির্দিষ্ট বর্ণের মানুষের হয়ে কথা বলছি না। কিন্তু প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার থেকে চোখ ফিরিয়ে থাকা যায় না।’’

ডেনভারে হাজার হাজার মানুষ মুখে বেঁধে ও পেছনে হাত রেখে 'আমি নিঃশ্বাস নিতে পারছিনা' শ্লোগান দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছে।

মানুষ বড় ধরণের প্রতিবাদে অংশ নিয়েছে আটলান্টা, বোস্টন, মিয়ামি ও ওকলাহোমা শহরে।

উল্লেখ্য যে, পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর প্রায় একশ ব্যক্তিকে আটক করা হয়েছে। মিস্টার ফ্লয়েডকে হত্যার দায়ে একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা