ছবি : সংগৃহিত
বাণিজ্য

ইবনে সিনা ফার্মার নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের নাম পরিবর্তন করা হয়েছে। ‘দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’থেকে পরিবর্তন করে প্রতিষ্ঠানটির নতুন দেওয়া হয়েছে ‘দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এলটিডি’।

আরও পড়ুন : অ্যাডিনোয় আরও ৩ জনের মৃত্যু

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই পরিবর্তনের বিষয়ে অনুমোদন দিয়েছে।

ডিএসই থেকে এ বিষয়ে জানানো হয়, ‘দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’এর পরিবর্তন করে ‘দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এলটিডি’করার বিষয়ে কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া প্রস্তাব ডিএসই থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফের করোনায় আক্রান্ত পলক

২৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে এ নাম পরিবর্তন কার্যকর হবে বলেও জানিয়েছে ডিএসই।

তবে ডিএসই’র ওয়েবসাইটে সোমবার (২৭ ফেব্রুয়ারি)-ও কোম্পানিটির নাম ‘দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’ লেখা রয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২১১ প্রাণহানি

অবশ্য কোম্পানিটির নিজস্ব ওয়েবসাইটে নাম পরিবর্তন করে ‘দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এলটিডি’ ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি এ কোম্পানি চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকের (২০২২ অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের তুলনায় কমেছে।

আরও পড়ুন : স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

ডিএসই জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৫ টাকা ৯৭ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমলেও অর্ধবার্ষিক (২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবে কোম্পানিটির মুনাফায় উন্নতি হয়েছে। চলমান হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১০ টাকা ৫৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১০ টাকা ৪৯ পয়সা।

আরও পড়ুন : বন্ধ হচ্ছে ফাইজারের টিকা

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৩ পয়সা, যা ছয় মাস আগে বা জুন শেষে ছিল ৮৩ টাকা ৩৬ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে শেয়ার প্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৩ টাকা ৯২ পয়সা। আগের হিসেব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ৯ টাকা ৭৪ পয়সা ছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা