ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা.মহিবুস সালাম সবুজের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে এবং তার অপরসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার সেনবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মহিবুস সালাম সবুজের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও হাসপাতালে রোগী না দেখে তিনি তার কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তি করার অভিযোগ তুলেন।

আরও পড়ুন : জাতীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী চায় আ.লীগ

এ ছাড়াও একটি প্রাইভেট হাসপাতালে তার হাতে এনথেসিয়া দেয়ায় সিজারিয়ান অপারেশনের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ সময় বক্তব্য রাখেন সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক ও সেনবাগ পৌর যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।

আরও পড়ুন : রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন

অভিযোগের বিষয়ে জানতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহিবুস সালাম সবুজে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের বলেন, ইতিমধ্যে বিষয়টি আমি জেনেছি। অভিযোগের আলোকে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা