সংগৃহীত
জাতীয়

নির্বাচন বানচালের চেষ্টা করছে 

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন নয়; বানচালের চেষ্টা করছে। তারা নির্বাচন বর্জন নয় বিদেশ থেকে রিমোট কন্ট্রোলে দেশের গণতন্ত্র ধ্বংসেরও চেষ্টা করছে।

আরও পড়ুন: একতা এক্সপ্রেস লাইনচ্যুত

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা আ’লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

কাদের জানান, বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে, হত্যা করেছে, এ ব্যবস্থাকে আমরা চাই না। আমরা এই ব্যবস্থাকে বাতিল করিনি। বাতিল করেছে বিচার বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, তাকে জীবিত করার প্রয়োজন নেই। সারা দুনিয়ার কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই।

তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। এমনকি হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে, তারাও এদেশের গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে, এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: বিএনপি এখন সন্ত্রাসী দল

কাদের জানান, যদি কেউ বলে এই সংকটের মুহূর্তে এখন নির্বাচন না করতে তাহলে আমরা বলব, আমাদের সংবিধান আছে। সংবিধান আমাদের নির্বাচন দিয়েই রক্ষা করতে হবে। এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এ নির্বাচন করতে হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে বিচ্ছিন্ন নই। গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন কারণের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ। গাজায় যে যুদ্ধ চলছে, ইসরায়েলের যে হামলা চলছে, এমনকি সুদান আবারও বিভক্ত হওয়ার পথে। এ অবস্থায় আমরা সংকটে আছি। দোষটা বড় বড় দেশের, শাস্তি পাচ্ছি আমরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা