জাতীয়

করোনায় মৃত্যু : ক্ষতিপূরণ বেশি পেয়েছে পুলিশ, কম ডাক্তার

রাসেল মাহমুদ : গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে শুরু করেন চিকিৎসক, নার্স, পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। যারা অগ্রভাগে থেকে করোনার চিকিৎসারসহ বিভিন্ন সেবা করেছেন তাদের ‘ফ্রন্টলাইনার’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আর দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত অনেক ফ্রন্টলাইনার মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী গত ৩০ এপ্রিল পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন ১৩২ জন ফ্রন্টলাইনার। এরমধ্যে চিকিৎসক ১৩ জন, নার্স ১৮ জন, পুলিশ ৬৮ জন, অন্যান্য কর্মকর্তা ১৫ জন এবং জনকর্মী ১৮। শতকরা হারে ডাক্তার আর নার্সের পরিমাণ হচ্ছে ২৩ দশমিক ৪৮ শতাংশ, পুলিশ ৫২ শতাংশ।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, মারা যাওয়া ১৩২ জনই ৩৭.৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫০ লাখ পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন।

জানা গেছে, সরকার শোকাহত পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দিয়েছে পুলিশ বাহিনীর সদস্যদের। এরা করোনোভাইরাস সংক্রমণে মারা যাওয়া ফ্রন্টলাইনারের মোট সংখ্যার ৫২ শতাংশ। ভাইরাসে ২০,০০০ পুলিশ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯০ জন। গত এক বছরে মোট চিকিৎসক মারা গেছেন ১৫২ জন।

সরকারি শর্তাবলী অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এ ক্ষতিপূরণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আর্থিক বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্যের ক্ষতিপূরণের প্রস্তাব পেয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কম সংখ্যক ডাক্তার এবং নার্সকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব সরবরাহ করেছে। মৃত্যুর কারণ শনাক্ত প্রক্রিয়ায় কিছুটা সময় সাপেক্ষ। ফলে ক্ষতিপূরণ দিতে দেরি হয়।

ওই কর্মকর্তা আরও জানান, ক্ষতিপূরণ তহবিল থেকে সচিব, চিকিৎসক, নার্স, পুলিশ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৩২ জনকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার মোট ৬১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে।

সূত্র জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকি ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুদানের জন্য ২০২০-২১ বাজেটে বরাদ্দ ৫০০ কোটি টাকা থেকে এ ব্যয় মেটানো হয়েছে।

বিষয়টি নিয়ে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, আমরা মৃত চিকিৎসক ও নার্সদের ক্ষতিপূরণ প্যাকেজ প্রক্রিয়ায় কেন দেরি হচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।

জানা গেছে, করোনাভাইরাসে ডাক্তারদের মধ্যে প্রথম মারা যান মইন উদ্দিন। গত বছরের ১৫ এপ্রিল তিনি মারা যান।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হয়। পরে সরকার প্রথম সারির কর্মচারীদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে। এতে মৃত্যুবরণকারীর পরিবার ২৫ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা