ইউরোপে গ্যাস রফতানি করতে চুক্তি
আন্তর্জাতিক

ইউরোপে গ্যাস রফতানি করতে চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানি, জর্জিয়ান, রোমানিয়ান ও হাঙ্গেরিয়ান নেতারা গ্রিন আজেরি জ্বালানি ইউরোপে পাঠাতে শনিবার কৃষ্ণসাগরের তলদেশে একটি আন্ডারওয়াটার ইলেকট্রিক ক্যাবেলে চুক্তিতে সাক্ষর করেছেন।

আরও পড়ুন : বিশ্বের গ্যাসের কেন্দ্র হবে তুরস্ক

কৃষ্ণসাগর দিয়ে আজারবাইজান থেকে রোমানিয়া পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ ১,০০০ মেগাওয়াটের বৈদ্যুতিক ক্যাবেল নির্মাণের বিষয়টি চুক্তিতে রয়েছে।

চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়াকে বাদ দিয়ে জ্বালানি সংগ্রহের ইউরোপিয়ান ইউনিয়নের চেষ্টার অংশ হলো এই চুক্তি।

শনিবার (১৭ ডিসেম্বর) চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : জাতিসংঘ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

রোমানিয়ান প্রেসিডেন্ট ক্লাউজ লোহানিস এ সময় বলেন, 'ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট বর্তমান নিরাপত্তাগত অবস্থায় আমাদের প্রয়োজন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সংহতি প্রকাশ ও আরও বেশি সহযোগিতা।'

লিয়েন বলেন, এই প্রকল্পে অর্থায়ন করতে প্রস্তুত রয়েছে তার সংস্থা।

তিনি বলেন, কৃষ্ণষাগর ক্যাবেল জর্জিয়াকে বিদ্যুৎকেন্দ্রে পরিণত করে দেশটিকে ইইউর জ্বালানি বাজার হিসেবে গড়ে তুলতে পারে। সূত্র : ডেইলি সাবাহ।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল পেরু, নিহত ২০

অপরদিকে তুরস্ককে সারা বিশ্বের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যথাযথ ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।

তুর্কি প্রেসিডেন্টে রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

সংবাদ সংস্থা হুররিয়াত এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের সিলিভরি আন্ডারগ্রাউন্ড প্রাকৃতিক গ্যাস স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন এরদোগান।

আরও পড়ুন : কঙ্গোয় ভয়াবহ বন্যা, নিহত ১৬৯

তুর্কি প্রেসিডেন্টে বলেন, 'লক্ষ্য পূরণে আমরা আমাদের মিত্র দেশ এবং অংশীদারদের সঙ্গে কাজ করছি। জ্বালানি খাতকে পুরোপুরি ভিন্নভাবে গড়ে তোলা হবে।'

এরদোগান আরও জানান, 'জ্বালানি খাতের উন্নয়নে ২০৫৩ সালের মধ্যে বৈদেশিক নির্ভরতা ৭১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ নামিয়ে আনা হবে।'

আরও পড়ুন : মদপানে ৬৫ জনের মৃত্যু

তুরস্কের প্রেসিডেন্ট জানান, 'সম্প্রতি তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে আমরা জ্বালানি ও এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করেছি। এতে লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা