আন্তর্জাতিক

সংকট নিরসনের দ্বারপ্রান্তে কাতার ও সৌদি আরব

আর্ন্তজাতিক ডেস্ক : তিন বছরের বেশি সময় ধরে চলা বিরোধ নিষ্পত্তির জন্য একটি প্রাথমিক চুক্তির দ্বারপ্রান্তে কাতার ও সৌদি আরব। ‘সন্ত্রাসে সমর্থন’ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ বেশ কিছু দেশ।

এর ফলে কার্যত একঘরে হয়ে পড়ে কাতার। কিন্তু কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাই জারেড কুশনার সৌদি আরব ও কাতার সফর করেন। তার এই সফরের উদ্দেশ্যই ছিল উপসাগরীয় অঞ্চলে, বিশেষত কাতারের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে।

এরপরই কাতার ও সৌদি আরব একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছিল কাতারের জন্য। কিন্তু এবার ওইসব দেশের আকাশসীমা কাতারের বিমান চলাচলের জন্য উঠিয়ে নেয়াটাই ছিল আলোচনার মূলে। ওয়াল স্ট্রিট জার্নাল’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ পর্যায়ে।

বাকি যে কয়েকদিন তিনি ক্ষমতায় আছেন, তার মধ্যে উপদেষ্টা জারেড কুশনারকে উপসাগরীয় সংকট নিরসনে শেষ চেষ্টার অংশ হিসেবে এই অঞ্চল সফর পাঠান। উল্লেখ ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার আগে এ সংকট সমাধান করতে চাইছে। এরই ফলশ্রুতিতে জারেড কুশনার কাতার ও সৌদির আরবের সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেছেন।

এ সপ্তাহের প্রথমদিকে কুশনার সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে এবং বুধবার দোহা’তে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনায় বসেন। কুশনার এরই মধ্যে কাতার ত্যাগ করেছেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এ বিষয়ে ব্লুমবার্গ জানায়, আসন্ন এ চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরকে রাখা হবে না। কারণ ২০১৭ সালে জুনে পারস্য উপসাগরীয় অঞ্চলের এই দেশগুলো সৌদি আরবকে সঙ্গে নিয়ে কাতারের সঙ্গে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার অভিযোগ এনে দেশগুলো কাতারের সাথে স্থল, সমুদ্র ও বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

তবে দোহা বরাবরের মতো এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এবং দেশগুলোর মধ্যে পরস্পর সংলাপের জন্য আহ্বান জানিয়ে আসছিল। এ অবরোধ ওঠানোর ক্ষতিপূরণ হিসাবে দেশগুলো কাতারকে ১৩টি বিষয়ে আল্টিমেটাম দিয়েছিল। যার মধ্যে আল জাজিরা মিড়িয়া নেটওয়ার্ক বন্ধ করার বিষয়টিও ছিল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএ...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা