আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে আইএসকে অর্থ পাঠাত বাংলাদেশি দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া দুই ভাইকে ২০১৫ সাল থেকে অর্থ সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি শহিদুল গাফফার ও নাবিলা খান।

এ অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে গত ১৮ নভেম্বর এক বিবৃতিতে মার্কিন এ্যটর্নি উইলিয়াম এম. ম্যাকসুইন ও জাতীয় নিরাপত্তা বিভাগের ডেপুটি এ্যটর্নি জেনারেল জন সি ডমারস। যা সেদিনই পেনসিলভানিয়া এ্যটর্নি অফিসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

পেনসিলভানিয়ার আদালতে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, ২০১৪ সালের সেপ্টেম্বরে এই বাংলাদেশি দম্পতি আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার বিষয়ে নাবিলার দুই ভাইয়ের সঙ্গে তাদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন।

২০১৫ সালের জানুয়ারিতে নাবিলা খান বাংলাদেশে বসবাসরত তার বোনের কাছে কিছু স্বর্ণ বিক্রি করতে পারবে কিনা জিজ্ঞেস করেন। যে অর্থ দেওয়া হবে জে কে নামে তাদের বড় ভাইকে, যেন তিনি সিরিয়া যেতে পারেন।

এর পরের মাসেই জে কে নামের ব্যক্তিদের বিদায় দিতে নাবিলা বাংলাদেশে আসারও ইচ্ছা প্রকাশ করেন। এ সময় নাবিলার স্বামী গাফফার পেনসিলভানিয়াতেই ছিলেন। সেখান থেকে তিনি নাবিলার মাকে বার্তাও পাঠান। বার্তায় তিনি শাশুড়িকে বলেন, এক মহৎ উদ্দেশ্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি গর্বিত মা হোন। এ ছাড়া আই কে নামে নাবিলার ছোট ভাই স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যায়।

২০১৪ সালের জুন থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আই কে বোন-দুলাভাইয়ের বাসাতেই থাকত। পরে সে বাংলাদেশে ফিরে যায়। এর মধ্যেই গাফফার ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সুবিধা নিয়ে আই কে-এর কাছে বাংলাদেশে অর্থ পাঠাতে শুরু করে যাতে সে আইএসে যোগ দিতে সিরিয়া যেতে পারে। ২০১৫ সালের জুন নাগাদ আই কে আইএসে যোগ দিতে সিরিয়া যায়।

এ্যটর্নি উইলিয়াম এম. ম্যাকসুইন বলেছেন, জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে ভাইদের উৎসাহ ও সমর্থন দিয়েছে এই দম্পতি। তাদের এ কর্মকান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। আইএসে যুক্ত হওয়ার পরও ২০১৫ সাল থেকে তারা ভাইদের অর্থ ও অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছিলেন। ফক্স নিউজ জানায়, এ অভিযোগের বিচারে ৪০ বছর বয়সী গাফফার খান ও ৩৫ বছর বয়সী নাবিলা খানের পাঁচ বছরের কারাদন্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে। শুধু তাই নয়, মুক্তি পাওয়ার পর আরও তিন বছর থাকতে হতে পারে নজরদারিতে।

ফিলাডেলফিয়ায় এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ মাইকেল জে. ড্রিসকোল বলেন, এ ঘটনাই বলে দেয়, প্রাণহানি এবং বড় ক্ষতি করার জন্য উগ্রপন্থিদের শুধু অস্ত্র হাতে নিতে হয় না, এভাবেও তারা ক্ষতিকর কাজ করতে পারে। খবর : ফক্স নিউজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা