মৃত্যু
স্বাস্থ্য

মমেকে ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের খোদে নেওয়াজ (৬০), গৌরীপুরের রাশিদা খাতুন (৬৫), জামালপুর সদরের আলমগীর (৫০)। এছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ের জুলেখা (৪০) এক নারী করোনায় মারা গেছেন।

শুক্রবার (১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাতজনসহ করোনা ইউনিটে মোট ১১৭ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

ঘরোয়া ক্রিকেটের কঠিন লড়াইয়ের স্বীকৃতি চাইলেন সেঞ্চুরিয়ান সালমান আগা

দেশের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে মি...

মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা