সংগৃহীত ছবি
পরিবেশ

রাজধানীর বায়ুর মানের উন্নতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়ুর মান টানা ২ দিন ধরে বৃষ্টি হওয়ায় বেশ কিছুটা উন্নতি হয়েছে। এদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর।

শনিবার (৫ অক্টোবর) সকাল ৯ টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ সকল তথ্য জানা যায়।

আরও পড়ুন: ১৮ জেলায় ঝড়ের আভাস

এদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৭৬ অর্থাৎ এ শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির দূষণ স্কোর ১৭১ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

৩য় নম্বরে রয়েছে চীনের বেইজিং। শহরটির দূষণ স্কোর ১৫৮ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ড. ইউনূস-বিএনপির বৈঠক আজ

৪র্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ৫ম অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা।

অপরদিকে, ২৪ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় ঢাকার দূষণ স্কোর ৭১ অর্থাৎ এ শহরটির বায়ুর মান মাঝারি বা ভালো মানের।

স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা