বিনোদন

এফডিসিতে কোরবানি দিতে পারেননি পরীমণি

বিনোদন ডেস্ক : প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবেন বলে সপ্তাহ খানেক আগে ঘোষণা দেন তিনি।

তবে মহামারী করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় এফডিসিতে পশু জবাই নিষিদ্ধ ঘোষণা করা হয়। এজন্য এফডিসির বাইরেই ছয় গরু কোরবানি দিতে বাধ্য হন সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এ নায়িকা।

বিষয়টি নিশ্চিত করে পরী বলেন, কোরবানি যেখানেই হোক মাংস এফডিসিতে যাবে। সব মাংস সহশিল্পীদের মধ্যে যারা অসহায় ও আর্থিক অনটনে আছেন তাদের মাঝে বিলি করা হবে।

তিনি বলেন, কোরবানির জন্য ছয়টি গরু কিনেছি। গরুগুলো এফডিসির সামনে রাখা আছে। করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দেয়া হবে। পরে মাংস বিতরণ করবো। গেলো বছর এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিয়েছিলেন এ নায়িকা। আর এবার দিচ্ছেন ছয়টি গরু।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা