বিনোদন

বলিউডকে নর্দমা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যেকোনো চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় থাকেন তিনি। এবার রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি তৈরি ইস্যুতে বিশ্বের প্রভাবশালী ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে নর্দমা বলে অভিহিত করলেন।

বলিউডের গায় কলঙ্কের দাগ লাগিয়ে ক্ষান্ত হননি কঙ্গনা। তিনি নাকি বলিউডের নোংরা নর্দমা সাফ করতে মাঠে নামবেন! পর্ণগ্রাফি কেলেঙ্কারির ঘটনায় রাজ কুন্দ্রার গ্রেফতারের পর ফের সরব হয়েছেন কোঁকড়া চুলের এই অভিনেত্রী।

ক্ষিপ্ত কঙ্গনা বলেন, বলিউড ইন্ডাস্ট্রিকে এসব কারণেই নর্দমা বলি। চকচক করলেই যে সব সোনা হয় না। সেটা আরও একবার প্রমাণিত হল। আমি দর্শকদের কথা দিচ্ছি, আমার পরবর্তী মুভিতে বলিউডের এসব নোংরামি সবার সামনে আনবো।

তিনি জানান, বলিউডের নোংরামির পর্দা ফাঁস হবে ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে। সৃজনশীল ইন্ডাস্ট্রিতে শক্তিশালী কাঠামো পাশাপাশি আইনের প্রয়োগ ও কড়া অনুশাসন প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, নিল ছবি বানিয়ে এবং তা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সেগুলো অনলাইন দুনিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও পর্যন্ত মোট নয় জন গ্রেফতার হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা