বিনোদন

আন্তর্জাতিক ‘সিনেম্যাকিং’ চলচ্চিত্র উৎসব শুরু ২৪ ডিসেম্বর

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী করোনা মহামারিতে সবার জন্য সুস্থ বিনোদন ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মাথায় রেখে ঢাকায় ২৪ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

সিআইএফএফের প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, প্রায় ৭০টিরও অধিক দেশের ৪০০টিরও বেশি চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে উত্সবের প্রথম সংস্করণের জন্য ১১টি প্রতিযোগিতা বিভাগের জন্য ৫৪টি দেশ থেকে ১৫০টি চলচ্চিত্র মনোনিত হয়েছে।

উৎসব পরিচালক জানান, করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই বছর পাবলিক স্ক্রিনিং সম্ভব নয় তবে আমন্ত্রিত অতিথি ও মনোনিত সিনেমার কলাকুশলীদের জন্য আসন সংখ্যা সীমাবদ্ধ রাখা হচ্ছে।

সিআইএফএফ প্রথম সংস্করণে এশীয় দেশগুলোর মধ্য থেকে প্রতিযোগিতা করবে চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, কুয়েত, লেবানন, মিয়ানমার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিস্তিন, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, তুরস্ক, কাজাখস্তান, কিরগিজস্তান, শ্রীলঙ্কা, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

ইউরোপীয় দেশগুলোর মধ্য থেকে প্রতিযোগিতা করবে বসনিয়া ও হার্জেগোভিনা, ফ্রান্স, জার্মানি, গ্রীস, জর্জিয়া, ইতালি, কসোভো, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, রাশিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য।

এছাড়াও আমেরিকা, আফ্রিকা এবং মহাসাগরী দেশগুলো থেকে অংশগ্রহণ করবে আর্জেন্টিনা, ব্রাজিল, কিউবা, কানাডা, পেরু, ভেনিজুয়েলা, যুক্তরাষ্ট্র, মিশর, মরক্কো, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।

উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ চারটি হলো পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি এবং মোবাইল ফিল্ম প্রতিযোগিতা বিভাগ। বাংলাদেশি প্যানোরামাতে বাংলাদেশের চলচ্চিত্রগুলোর জন্য পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি এবং মোবাইল ফিল্ম প্রতিযোগিতা বিভাগ।

এছাড়াও ক্লাসিক্যাল ফিল্ম ‘সম্মানজনক’ প্রতিযোগিতা তিনটি বিভাগে যে কোনো বছরে নির্মিত ক্লাসিক চলচ্চিত্র প্রতিযোগিতা করতে পারবে।

মনজুরুল ইসলাম মেঘ জানান, সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ আয়োজক ঢাকা ফেস্টিভালসহ আয়োজক হিসেবে আছে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিনেম্যাকিং। উৎসব সহযোগী হিসেবে থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল ও রুশদা ফিল্মস। উৎসব পরিচালক আরও জানান, উৎসবটি উৎসর্গ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে, এফডিসির প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব বর্ষকে। সূত্র: ইউএনবি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা