ছবি : সংগৃহিত
শিক্ষা
অঙ্গীকারনামায় সই করে এসেছি

বৈষম্য দূর না করা পর্যন্ত স্কুলে যাবো না

নিজস্ব প্রতিবেদক: ‘সাড়ে ১২ হাজার টাকায় ১৫ দিনও চলা যায় না। সেখানে একমাস চলবো কীভাবে? এ বেতনে চাকরি করছেন মাধ্যমিক শিক্ষকরা। এটা লজ্জার। এ বৈষম্য দূর না করা পর্যন্ত আমরা স্কুলে ফিরে যাবো না। আমাদের সঙ্গে ছাত্র-ছাত্রীরাও আছে, অভিভাবকরাও আছেন। গভর্নিং বডির সদস্যদেরও সম্মতি আছে। শুধু শিক্ষামন্ত্রী আর মাউশি আমাদের সঙ্গে নেই। তাদের কারণেই জাতীয়করণ আটকে আছে।’

আরও পড়ুন: শুক্রবার এসএসসির ফল প্রকাশ

ক্ষুব্ধ কণ্ঠে এভাবেই কথাগুলো বলেন যশোরের মণিরামপুর থেকে আন্দোলনে যোগ দিতে ঢাকায় আসা সহকারী শিক্ষিকা রেবেকা খাতুন।

পাশে বসে থাকা একই প্রতিষ্ঠানের মো. তবিবুর রহমান বলেন, ‘শিক্ষক-কর্মচারী সবাই অঙ্গীকারনামায় সই করেছি। তারপর একসঙ্গে এখানে এসেছি। অঙ্গীকার করেছি- জাতীয়করণ ছাড়া ক্লাসে ঢুকবো না। মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) শোকজ করুক, কিংবা অনুপস্থিতির তালিকা করুক, তাতে আমাদের কিছুই যায় আসে না।’

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, প্রায় সব স্কুলে অঙ্গীকারনামার একটি ফরম বানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয়করণ দাবিতে চলমান আন্দোলনে ক্লাস বয়কট করে শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন। যতদিন আন্দোলন চলবে, কেউ ক্লাসে ঢুকবেন না। এতে সই করে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যাদের সাধ্য আছে, তারা ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: সিলেবাস নিয়ে মাউশি’র ৬ নির্দেশনা

সারাদেশ থেকে চলতি মাসের গত ১১ তারিখ হতে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) ডাকে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় এসে আন্দোলনে যোগ দেন। এরপর টানা ১৬ দিন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

বুধবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ১৬ দিনের মতো অবস্থান কর্মসূচি করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের এক দফা দাবি- মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরবেন বলে জানিয়েছেন তারা।

বুধবার সকাল ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে সরেজমিন দেখা গেছে, পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশে অবস্থান নিয়ে কর্মসূচি করছেন শিক্ষকরা।

আরও পড়ুন: শিক্ষকদের আন্দোলনের উসকানি আছে

ফলে ওই রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের আরেকপাশেও অনেক শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ওই সড়ক দিয়ে কিছুটা যানচলাচল করছে।

পটুয়াখালী জেলা বিটিএ’র সভাপতি আমিনুর রহমান বলেন, ‘বহু চেষ্টা করেও আন্দোলন দমানো যায়নি। আমাদের কেউ আর ফেরাতেও পারবেন না। যদি প্রধানমন্ত্রী আমাদের দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস দেন, তাহলে আমরা ঘরে ফিরে যাবো।’

বিটিএ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন- শিক্ষকরা নাকি চলে গেছেন। উনাকে আমন্ত্রণ জানাচ্ছি- আজ এসে দেখে যান।

আরও পড়ুন: স্কুলে অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ

পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা দখলে নিয়ে আন্দোলন করছেন। আরও অনেক শিক্ষক আসছেন। দাবি আদায় করেই আমরা স্কুলে ফিরবো।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনে একাত্মতা জানিয়েছে। অভিভাবকরাও আমাদের সঙ্গে আছেন। তারাও সন্তানদের ২০ টাকা বেতনে পড়াতে চান।

শিক্ষামন্ত্রীকে বলবো- উসকানি না দিয়ে বরং আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দাবি পূরণে আলাপ করুন। সেটাই দেশের শিক্ষার জন্য মঙ্গলজনক হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা