শিক্ষা

৩ দফা দাবিতে লাগাতার কর্ম বিরতিতে চবি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, চবি : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসক ও অফিসার পদ থেকে প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি শুরু হয় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী।

তিনি সান নিউজকে বলেন, “আমাদের যোক্তিকদাবিগুলো নিয়ে আমরা ২০১৬ সাল থেকে আন্দোলন করে আসছি। সর্বশেষ সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ৫২৬তম সিন্ডিকেট সভায় সমতা নিরোপণের বিষয়টি এজেন্ডাভুক্ত হয়েছিল। কিন্তু সিন্ডিকেটের বেশিরভাগ এজেন্ডা পাস হলেও অফিসারদের দীর্ঘদিনের দাবির বিষয়ে সিন্ডিকেট এমন সিদ্ধান্ত গ্রহণ করে যা সমিতির আবেদনের সাথে সম্পূর্ণ বিপরীত।

সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের খবরে আমরা উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করে গ্রেডের সমতা আনয়নের বিষয়ে আলোচনা করি। আলোচনা শেষে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে উপাচার্য মহোদয় সমিতি নেতৃবৃন্দকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ধৈর্য ধারণের জন্য বলেন। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পরামর্শক্রমে উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নের জন্য এই কর্মসূচি ঘোষণা করেছি।

চবি কর্মকর্তাদের দাবিসমূহ হলো : ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী প্রতিষ্ঠিত ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ষষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে চতুর্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনয়ন করা। প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার ও বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সাথে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ডিউ ডেইট সমস্যা নিরসন করতঃ পূর্বের ন্যায় চালুর ব্যবস্থা গ্রহণ করা। এর আগে ৩ দফা দাবিতে ১১, ১২ এ ১৩ অক্টোবর প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে অফিসার সমিতি।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা