শিক্ষা

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ : বাদী-বিবাদী উভয়ই দুষছেন পুলিশকে

নিজস্ব প্রতিবেদক, ঢাবি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে পুলিশকে দুষছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। একইভাবে মামলার অন্যতম আসামি ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরুও পুলিশকে দুষছেন। তিনি বলেন, বিভিন্ন কারণে পুলিশ এই মামলার নিরপেক্ষ তদন্ত করতে পারে না। তবে পুলিশ বলছে, ধর্ষণ মামলার তদন্তের ক্ষেত্রে তারা অত্যন্ত আন্তরিক।

গত ২১ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চরিত্র হননের অভিযোগে দুটি মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাসহ ডাকসুর সাবেক ভিপি নুরকেও আসামি করা হয়।

মামলার প্রায় ১ মাস হতে চলেছে, এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হলেও তদন্তে কোন অগ্রগতি নেই। গ্রেফতারকৃতরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

মামলার তদন্তের বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, আমি ২১ সেপ্টেম্বর লালবাগ থানায় মামলা করি। বিজ্ঞ আদালত ৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। তবে পুলিশ প্রতিবেদন দিতে ব্যর্থ হয়। তারপর আদালতে আবেদন করার পর সেটি আবার ২৭ অক্টোবর করা হয়। ৭ অক্টোবর পর্যন্ত যে সময়টা ছিল তাতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার যথেষ্ট সময় ছিল। তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে মানুষের মধ্যে যে একটা ধারণা সৃষ্টি হয়েছে- কেন তা প্রকাশ হচ্ছে না; তা স্পষ্ট হতো।

শিক্ষার্থী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় উদাসীনতা দেখতে পাই। আসামি গ্রেফতার করতে গিয়ে একটা অদৃশ্য শক্তির কারণে তারা গাফিলতি করছে। যার জন্য আমাকে এখানে অবস্থান করতে হচ্ছে। তদন্ত কমিটি প্রতিবেদনের তারিখ ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবরে নেয়ার পেছনেও গাফলতি বা উদাসীনতা আছে। দীর্ঘ কয়েকদিন ধরে টিএসসিতে অবস্থানরত ওই শিক্ষার্থী আরও বলেন, দুই মামলার প্রধান আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমি এখানে অবস্থান করব।

অন্যদিকে, মামলার অন্যতম আসামি নূরুল হক নুরুও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, তথ্য প্রমাণ না পাওয়ায় তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দিতে দেরি করছে। তাই তদন্ত প্রতিবেদনের সময় দিন দিন বাড়াচ্ছে তারা। মূলত এটা একটি রাজনৈতিক মামলা। আমাদের রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য এ মামলা করা হয়েছে।

এই মেয়ের সঙ্গে হাসান আল মামুনের তেমন কোন সম্পর্ক ছিল না। ডিপার্টমেন্টের ছোট বোন হিসেবে হাই-হ্যালো সম্পর্ক ছিল। মূলত, নাজমুল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কথা চলছিল বলে শুনেছি। মেয়েটি ৩ জানুয়ারি ধর্ষণের শিকার হয়েছে বলে মামলায় উল্লেখ করেছে। কিন্তু ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সারাদেশ উত্তাল ছিল। তখন তিনি কেন অভিযোগ করেননি?

ছয় মাস পর ধর্ষণের মত একটি অভিযোগের সত্যতা পাওয়া অনেক কঠিন। মেয়েটির করা মামলা পুরোপুরি রাজনৈতিক। রাজনৈতিক না হলে দুটি মামলার ১ নম্বর আসামি গ্রেফতার না করে অন্যদের গ্রেফতার করে রাজনৈতিক ফায়দা লুটছে। আমার মনে হয় বর্তমানে পুলিশ কোন নিরপেক্ষ তদন্ত করতে পারে না। এজন্য বিচারবিভাগীয় বা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক।

এদিকে পুলিশের ভূমিকা নিয়ে বাদী-বিবাদীর অভিযোগ থাকলেও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা সান নিউজকে বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ২১ সেপ্টেম্বর রাতে ধর্ষণে সহযোগিতার অভিযোগের মামলায় নুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা