ঢাবি ছাত্রী ধর্ষণে ভার্চুয়ালি মজনুর বিচার শুরু
অপরাধ

ঢাবি ছাত্রী ধর্ষণে ভার্চুয়ালি মজনুর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক:

ভার্চুয়ালি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলায় মজনুর বিচার। এই মামলায় ভার্চুয়ালি সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌লের বিচারক মোছা. কামরুন্নাহার ক্যান্টনমেন্ট থানার মামলাটির বিরুদ্ধে একমাত্র আসা‌মি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এ সময় কারাগার থেকে মজনুকে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়। মোবাইলের মাধ্যমে মজনুকে অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

মজনুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। সরকারিভাবে আইনজীবী নিয়োগে তাকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলেন আদালত।

গত ১৬ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ডি‌বির প‌রিদর্শক আবু বকর সি‌দ্দিক অ‌ভি‌যোগত্র দা‌খিল ক‌রেন। ওইদিনই ঢাকার মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জে‌সির আদালত বিচারের জন্য মামলাটি সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালে বদ‌লির আদেশ দেন।

এরপর গত ১৬ আগস্ট একই আদালত এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে চার্জ গঠনের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন।

অ‌ভি‌যোগপত্রে মজনুকে একমাত্র আসা‌মি করা হয়েছে। আর রাষ্ট্রপ‌ক্ষে সাক্ষী করা হয়েছে ১৬ জনকে। ভুক্তভোগীর পোশাক ও মোবাইল ফোনসহ ২০টি আলামত জমা দেওয়া হয়েছে অ‌ভি‌যোগপত্রের সঙ্গে।

গ্রেপ্তারকৃত মজনু গত ১৬ জানুয়া‌রি ফৌজদারি কার্য‌বি‌ধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। জবানববন্দিতে তিনি একাই ঘটনার স‌ঙ্গে জ‌ড়িত ব‌লে জানান।

গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে পাশের একটি নীরব জায়গায় নিয়ে যান অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত ১০টার দিকে তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা