সাবেক কাউন্সিলর রাজীবের জামিন আবেদন, শুনানি আজ
অপরাধ

সাবেক কাউন্সিলর রাজীবের জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে সম্পদ গড়ার অভিযোগে করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব জামিন চেয়ে আবেদন জানিয়েছেন হাইকোর্টে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আবেদনের পক্ষে আইনজীবী হচ্ছেন এম ফেরদৌস আল বশির।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছরের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার 'সুলতান' খ্যাত তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৬ নভেম্বর সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করে দুদক।

ঢাকার বিশেষ জজ আদালত গত ৬ ফেব্রুয়ারি রাজীবের জামিনের আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে সেটিও খারিজ হয়ে যায় গত ১৫ জুন।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা