আহত মিলন মৃধা
অপরাধ

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার পুরাতন কলাবাগান এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ী মিলন মৃধাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে কিশোর গ্যাংয়ের ছেলেরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সৈকত ও সাগরের নেতৃত্বে কিশোর গ্যাংটির ২০/২৫ জন এ হামলা চালায়। আহত মিলন মৃধা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের মা রহিমা বেগম ঝালকাঠি সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, চাঁদা দাবি করতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ব্যবসায়ী মিলন মৃধাকে হত্যার চেষ্টা চালায়। এ সময় তারা মিলনের দোকানের টিভিসহ মালামাল ভাংচুরও করে। এলাকার লোকজন দৌড়ে এলে কিশোর গ্যাংয়ের ছেলেরা পালিয়ে যায়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা